ছবি: সংগৃহিত।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২ অক্টোবর) দিবাগত রাতে নিজ এলাকা খুলনার দাকোপে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার মো. শফিকুল ইসলাম ওরফে আক্কেল আলী (৫৮) খুলনার চালনা পৌরসভার আনন্দনগর গ্রামের মৃত হাসেম আলী শেখের ছেলে। তিনি আওয়ামী লীগের চালনা পৌরসভার সভাপতি।


 

পুলিশ সূত্রে জানা যায়, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণা চলাকালে পানখালী মমতাজ বেগম স্কুল সংলগ্ন রাস্তার পাশে স্থানীয় বিএনপি ও দলীয় প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

 

দাকোপ থানা পুলিশের উপপরিদর্শক ও তদন্তকারী কর্মকর্তা প্রসেনজিৎ ব্যানার্জী জানান, গত বছরের ২৬ নভেম্বরে দায়ের করা মামলায় শফিকুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-১২