স্বনামধন্য সাবেক তারকা ক্রিকেটার, সিলেট প্রথম বিভাগ ক্রিকেট লীগের স্পনসর প্রতিষ্ঠান ‘পেনহিল লজিস্টিকস্ লিমিটেড’-এর ব্যবস্থাপনা পরিচালক ও ক্রীড়া সংগঠক সাহেদ শামসকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা।
 

সোমবার (৫ অক্টোবর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এক সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কর্মকর্তারা।
 


এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিবির চিফ সিলেক্টর হাবিবুল বাশার সুমন, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু, সিলেট জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য-সচিব রেজাউল করিম নাচন, সাবেক ক্রিকেটার আলী ওয়াসিকুজ্জামান চৌধুরী অনি, সাবেক ক্রিকেটার ও সাবেক সেনা কর্মকর্তা আমিন আহমদ, ফয়সাল আহমদ, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সিলেট বিভাগীয় ক্রিকেট দলের কোচ খন্দকার রাজিন সালেহ আলম এবং সিলেট বিভাগীয় ক্রিকেট দলের ম্যানেজার ইমতিয়াজ হোসেন তান্নাসহ সংশ্লিষ্টরা।

শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ক্রীড়া কর্মকর্তারা সিলেটের ক্রিকেট ও ক্রীড়াঙ্গনের উন্নয়নে সাহেদ শামসের ভূমিকার প্রশংসা করেন। তাঁরা তাঁর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
 

কর্মকর্তারা বলেন, সিলেটের ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও ক্রিকেটের প্রসারে সাহেদ শামসের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা সিলেটের ক্রীড়া অঙ্গনে স্মরণীয় হয়ে থাকবে। ভবিষ্যতেও তিনি সিলেটের ক্রীড়াঙ্গনের উন্নয়নে তাঁর সহযোগিতা ও অবদান অব্যাহত রাখবেন—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তাঁরা।

অনুষ্ঠানে সাহেদ শামস সিলেটের ক্রিকেট ও ক্রীড়াঙ্গনের উন্নয়নে সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৭