সিলেট জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্বপ্রাপ্ত পেয়েছেন দিরাই উপজেলার ধল গ্রামের কৃতিসন্তান অ্যাডভোকেট মির্জা হোসেন।
আইন অঙ্গনে তাঁর মেধা, দক্ষতা ও পেশাগত অভিজ্ঞতার স্বীকৃতি হিসেবে এই দায়িত্বপ্রাপ্তি এসেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। নতুন দায়িত্বে তিনি সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন।
অ্যাডভোকেট মির্জা হোসেনের এই সাফল্যে ধল গ্রামের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তাঁর আগামী দিনের কর্মজীবনের আরও সাফল্য ও সমৃদ্ধি কামনা করছি।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৮





