ছবি: ফাইল ছবি।

হবিগঞ্জের মাধবপুরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে একটি বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। এ ঘটনায় ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৈত্রী রায়।


 

স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এ সময় বর ও কনের জন্মনিবন্ধন সনদ যাচাই করা হয়। প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করে বাল্যবিয়ের বিষয়টি নিশ্চিত হয় প্রশাসন। পরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। বরের বাবা উপস্থিত না থাকায় তার চাচাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এছাড়া উভয় পক্ষের অভিভাবকদের কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়। ভবিষ্যতে তাঁরা এ ধরনের বিয়ের আয়োজন করবেন না বলে অঙ্গীকার করেন।

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৈত্রী রায় জানান, বাল্যবিয়ে বন্ধে উপজেলা প্রশাসন সতর্ক রয়েছে। সমাজ থেকে বাল্যবিয়ে নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

 

সিলেটভিউ২৪ডটকম/শামিম/মআস-০৫