আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও তার স্ত্রী কে ইউ জোহরা জেসমিনের সম্পদের হিসাব নিতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
 

প্রাথমিক অনুসন্ধানে তাদের নামে ১ কোটি ১৬ লাখ ৬৩ হাজার ৬১২ টাকার সম্পদের তথ্য পেয়েছে সংস্থাটি। দুদকের দাবি, এসব সম্পদ তাদের জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ।


সোমবার (১২ অক্টোবর)  দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
 

তিনি বলেন, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নামে ১ কোটি ১০ লাখ ৫৩ হাজার ৮৭৮ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। অন্যদিকে, তার স্ত্রী কে ইউ জোহরা জেসমিনের নামে ৬ লাখ ৯ হাজার ৭৩৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য মিলেছে।
 

দুদকের প্রাথমিক অনুসন্ধানে স্বামী-স্ত্রীর নামে মোট ১ কোটি ১৬ লাখ ৬৩ হাজার ৬১২ টাকার সম্পদ জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ বলে চিহ্নিত হয়েছে।

এ অবস্থায় তাদের প্রকৃত সম্পদের পরিমাণ ও আয়ের উৎস যাচাই করতে সম্পদ বিবরণী জমা দেওয়ার নির্দেশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুদক।
 

উল্লেখ্য, নুরুল ইসলাম নাহিদ সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ মআস-০৬