আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্ট চলাকালে আপন চাচাকে হারালেন সিলেটের পেসার এবাদত হোসেন। সোমবার (১২ অক্টোবর) মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কাঠালতলীর বাসিন্দা, ক্রিকেটার এবাদত হোসেনের চাচা আলাউদ্দিন চৌধুরীর দাফন সম্পন্ন হয়। 


জানা যায়, রবিবার (১১ অক্টোবর) সিলেটের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান্য মারা যান আলাউদ্দিন চৌধুরী। যদিও এবাদত আরব আমিরাতে জাতীয় দলের খেলায় ব্যস্ত থাকায় চাচার জানাজায় হাজির হতে পারেন নি। 



এদিকে, আবুধাবিতে মঙ্গলবার (১৩ অক্টোবর) আফগানিস্তানের বিপক্ষে টেস্টের পঞ্চম দিনের খেলা শুরুর আগে এবাদতের সদ্য প্রয়াত চাচার জন্য মোনাজাত করে বাংলাদেশ দল।


এবাদতের চাচার ইন্তেকালের খবর নিশ্চিত করে জাতীয় দলের টিম ম্যানেজার নাফিস ইকবাল বলেন, 'হ্যাঁ, উনি মারা গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি জানি এটা খুব কঠিন সময়, তিনি তোমার পরিবারের সদস্য ছিলেন। তবে দেশের জন্য তুমি এখনও দলের সাথে। আমাদের খেলার জন্য ত্যাগ স্বীকার করছো। এজন্য তোমার প্রতি কৃতজ্ঞতা। আমাদের দোয়া রইল।' 

 


সিলেটভিউ২৪ডটকম/আশিক-০৫