ছবি: ফাইল ছবি।
গাছের শাখা-প্রশাখা ছাঁটাইয়ের কাজের জন্য শুক্রবার (১৬ অক্টোবর) রাজশাহীর গোবিন্দগঞ্জ এলাকায় সকাল থেকে টানা ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থা নেসকো এ তথ্য জানিয়েছে।
নেসকো গোবিন্দগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগ জানায়, পলাশবাড়ী ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র থেকে আসা গোবিন্দগঞ্জ ৩৩ কেভি সোর্স ফিডারের কাছাকাছি গাছের শাখা-প্রশাখা কর্তন করা হবে। এ কারণে নেসকোর গোবিন্দগঞ্জ দফতরের আওতাধীন এলাকায় সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
অন্যদিকে, নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার দাস জানান, ১১ কেভি লাইনের কাছাকাছি গাছপালা কর্তনের জন্য শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজশাহীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ সময় নর্দান মোড়, দেবিশিংপাড়া, সাধুর মোড়, মোল্লাফের মোড়, ভদ্রা, উপরভদ্রা, সাগরপাড়া, বোষপাড়া, মাছুয়াপাড়া, খুলিপাড়া, শাহ মখদুম কলেজ, শেখেরচক, পঞ্চবটি ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-২২





