ছবি: সিলেট ভিউ।
হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। রোগীর চাপ সামলাতে হাসপাতালের মেঝেতেও শয্যা পেতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রবিবার (১৮ অক্টোবর) এক দিনেই ডায়রিয়ায় আক্রান্ত ১৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় হাসপাতালে শয্যার সংকট দেখা দিয়েছে। ফলে বাধ্য হয়ে মেঝেতে বিছানা পেতে রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। হঠাৎ ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় রোগী ও তাদের স্বজনদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
এমন পরিস্থিতিতে রোগীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় শয্যা, ওষুধ ও অন্যান্য চিকিৎসা সরঞ্জামের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা জরুরি। ডায়রিয়া থেকে সুরক্ষিত থাকতে নিরাপদ পানি পান, স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যসংশ্লিষ্টরা।
সিলেটভিউ২৪ডটকম/সানাউলহক/আশিক-০২





