ছবি: সংগৃহিত

সিলেটে হামের থাবায় চলতি বছর মৃত্যু হয়েছে ১৯৫ জনের। তুলনায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে কম। তবে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ গেছে ১ জনের। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ৪।

 


রবিবার (১৮ অক্টোবর) দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় এ তথ্য জানায়।

 

তারা জানায়, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। তার নাম নেপাল চন্দ্র দাস (৫২)। তিনি হবিগঞ্জের নবীগঞ্জ থানায়।

 

এবার ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত ৪ জনের মধ্যে দু’জন হবিগঞ্জের। সিলেট ও সুনামগঞ্জের বাসিন্দা একজন করে।

 

এদিকে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে আরও ১৫ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৪, মাউন্ট এডোরা হাসপাতালে ১, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ ও হবিগঞ্জ সদর হাসপাতালে শনাক্ত হয়েছেন ৪ জন।

 

এবার সিলেট বিভাগে মোট ডেঙ্গু শনাক্ত হয়েছে ৬৩৮ জনের। এরমধ্যে সিলেট জেলায়  ১৩৩, হবিগঞ্জে ২৭৬,  সুনামগঞ্জে শনাক্ত হয়েছে ১৩৯ জন। অন্যান্য জেলা থেকে আগত ২৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে।

 

বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৫০জন ডেঙ্গু রোগী।

 

সিলেটভিউ২৪ডটকম/ইকে ১০