দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, স্থায়ীকমিটির সদস্য নেছারুল হক চৌধুরী বুস্তান স্যার, সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন এক বিবৃতিতে ১৬ অক্টোবর বহুল প্রচারিত দৈনিক সমকালে প্রকাশ : ভোটের আগে ২০৩ এমপির জন্য বিশেষ বরাদ্দ, ৪৫ তম বিসিএস সরকারি ক্যাডার নিয়োগে রাজনৈতিক তালাশ, নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায় দুর্বৃত্তদের হাতে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ নিহত, চুয়েট ও সিলেট  কৃষি বিশ্ববিদ্যালয় সহ স্বায়িত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোতে দলীয় ভিসি নিয়োগ এবং এ ভিসিদের কেন্দ্র করে চরম অস্থিরতা, শিক্ষার্থীদের পাঠদান বিনষ্ট।

১৬ই অক্টোবর দৈনিক প্রথম আলো পত্রিকা প্রকাশ : গাবতলী ও মিরপুর সদরঘাট ভেড়িবাধ সড়ক ও আড়তে পাভেল চক্রের চাঁদাবাজি, ১২ই অক্টোবর দৈনিক সমকালে প্রকাশ সারের ডিলার নিয়োগে দল ও স্বজনপ্রীতি, টাকা লেনদেন চরম দুর্নীতি, অন্যদিকে বিশ্ব ব্যাংকের রিপোর্ট অনুযায়ী দেশের ৮০ লাখ মানুষ দারিদ্রে নিমজ্জিত।


অপরদিকে সর্বত্র মব, খুন, ধর্ষণ, চাঁদাবাজি, দেশে বিতর্কের ঊর্ধ্বে থাকা ক্ষণজন্মা জাতীয় গুণীজনদের অপমান, জাতীয় সংগীত নিয়ে মিথ্যাচার, জাতীয় নেতৃবৃন্দদের উপর হামলা, মোটকথা দেশের হাল হকিকতের সংবাদে গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জ্ঞাপন করে বলেন, কথায় আছে কয়লা ধুইলে ময়লা যায় না।

২৪শের সাড়া জাগানো গণঅভ্যুত্থান হওয়ার পরও আমরা শিক্ষা নিলাম না তার কারণ, এই অভ্যুত্থানের পরপরই অন্তর্বর্তী সরকার চিহ্নিত শীর্ষ দুর্নীতিবাজ, সন্ত্রাসী, ভয়ংকর খুনি, উগ্রবাদীদের ছাড় দিয়েছে। এর পরিণাম ভোগ করছে শান্তি প্রিয় জনগণ। কথা পরিষ্কার, যে যেমন কর্ম করবে সে তেমন ফল ভোগ করবে।

স্থানীয় নির্বাচনের আগে ২০৩ এমপির জন্যই বিশেষ বরাদ্দ ২৪ এর গণঅভ্যুত্থানের সম্পূর্ণ পরিপন্থী। সবার জন্য বরাদ্দ, নয়তো দ্রুত ২০৩ এমপিদের বিশেষ বরাদ্দ স্থগিত করতে হবে। আর্থিক প্রতিষ্ঠান সচলের লক্ষ্যে ৬০ হাজার কোটি টাকা দরকার। এই টাকা জোগাড়ে হলে জনগণের কাছ থেকে নয়, শীর্ষ দুর্নীতিবাজ, ঋণখেলাপি, অর্থ পাচারকারী, ব্যাংক লুটেরাদের তালিকা করে তাদের কাছ থেকে ৬০ হাজার কোটি টাকা আনতে দ্রুত  উদ্যোগ নিতে হবে। পাশাপাশি চরম অর্থনৈতিক সংকট দেশের এই দুর্দিনে যুক্তরাষ্ট্র ও ইউরোপ থেকে ৭৫ হাজার কোটি টাকা উড়োজাহাজ বুয়িং বিমানের চুক্তিগুলো বাতিল করে, জ্বালানি ও নিত্যপণ্যে ভর্তুকি প্রদান করে জনদুর্ভোগ নিরসনের জোর দাবী করে বলেন, পতিত সরকারের সময়ে মেট্রোরেল বানানোর বরাদ্দ খুব বেশি বলে যারা চিৎকার দিয়েছিলেন, তারাই এখন নিউ মেট্রোরেল নির্মাণে অস্বাভাবিক খরচের সীমা ক্রস করছেন। মেট্রোরেলের খরচ কমাতে হবে। মেট্রোরেলের পিলারে দৃষ্টিনন্দন করে আল্লাহ ও তাঁর রাসূলের বিশেষ বাণী, মহান মুক্তিযুদ্ধ ও গুণীজনদের বাণীগুলোর প্রচারের ব্যবস্থা দরকার।

অপরদিকে ন্যাক্কার জনক ভাবে দলীয় ভিসি নিয়োগ দেয়া হলো কিন্তু এই নিয়োগে বিশ্ববিদ্যালয়গুলো অস্থির হয়ে উঠলো তিনমাস ধরে শিক্ষা কার্যক্রম বন্দ থাকলো এর জন্য একদিন জাতির কাছে দেশ পরিচালনাকারীরা জবাব দিতে হবে। এরপরেও কিছু মন্ত্রী, এমপি ও দায়িত্বশীলরা মিথ্যাচার ও টালমাতালমূলক বক্তব্য দিয়েই চলেছেন। এতে  জনপ্রিয়তায় ভাটা পড়ছে।
মোটকথা ২৪ এর দুনিয়া কাঁপানো ৫ই আগস্ট এর গণঅভ্যুত্থানের পর কাক্সিক্ষত গনআকাক্সক্ষা ভেস্তে গেছে। একের পর এক সরকারের দলবাজি, বেশিরভাগ সিদ্ধান্তে দেশের হাল হকিকতে জাতি বড়ই উদ্বিগ্ন ও ক্ষুব্ধ।

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৭