সিলেটের বিশ্বনাথে 'ক্লিন বিশ্বনাথ গ্রীণ বিশ্বনাথ'র নিজস্ব কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। গত রাতে বিশ্বনাথ পৌর শহরের জব্বার মার্কেটে দোয়া মাহফিলের মাধ্যমে পরিচ্ছন্ন ও সবুজ বিশ্বনাথ গড়ার প্রত্যয় নিয়ে গঠিত স্বেচ্ছাসেবী এই সংগঠনের নিজস্ব কার্যালয়ের আনুষ্ঠানিক  কার্যক্রম শুরু হল।


দোয়া পরিচালনা করেন স্থানীয় বায়তুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা ফয়সাল আহমদ।


ক্লিন বিশ্বনাথ গ্রীণ বিশ্বনাথ'র উদ্যোক্তা আজাদ আলীর পরিচালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ দয়াল উদ্দিন তালুকদার, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ পুরান বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আহমদ, বিশ্বনাথ নতুন বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, বিশ্বনাথ প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক শিপন আহমদ, সাবেক সাধারণ সম্পাদক প্রনন্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ আহমদ সাকি, বিশ্বনাথ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সজিব আহমদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ মোঃ জামাল মিয়া, সদস্য আব্দুস সালাম মুন্না, সুজিত দেব, মোঃ জাহান মিয়া,বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সদস্য হাবিবুর রহমান, আফজাল হোসেন, পুরান বাজার বণিক সমিতির সাবেক কমিশনার মানিক মিয়া, ক্লিন বিশ্বনাথ গ্রীণ বিশ্বনাথ এর সদস্য আবু রায়হান, আল আমিন, ফেরদৌস, এস এ সাজু, মইন উদ্দিন , রাজন আহমেদ প্রমুখ।


সিলেটভিউ২৪ডটকম/প্রনঞ্জয়/এসডি-০২