সুনামগঞ্জের দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাংবাদিক টিপু সুলতানের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
 

রবিবার (১৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে দিরাই প্রেসক্লাবের উদ্যোগে থানা রোডের জালাল সিটি সেন্টারের কনফারেন্স রুমে এ আয়োজন করা হয়।



দিরাই প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান লিটনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমরান হোসাইনের সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, দিরাই ডিগ্রি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বজিৎ চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক সরদার, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাব্বির মিয়া, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের উপদেষ্টা রুদ্র মিজান, প্রেসক্লাবের সহসভাপতি শাহজাহান মাহমুদ হেলাল, নির্বাহী সদস্য আবু হানিফ চৌধুরী, যুগ্ম সম্পাদক হিল্লোল পুরকায়স্থ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আল মরিয়াদ তনয়, ছাত্রনেতা মো. শাহ আলম এবং মরহুম সাংবাদিক টিপু সুলতানের দুই ছেলে রজবুল ইসলাম বিজয় ও শাহফিজুল ইসলাম দুর্জয়।
 

বক্তারা বলেন, সাংবাদিক টিপু সুলতান ছিলেন একজন বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিক। সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাধারণ মানুষের কথা তুলে ধরার মধ্য দিয়ে তিনি সাংবাদিকতায় নিজস্ব অবস্থান তৈরি করেছিলেন। পেশাগত দায়িত্ব পালনে তাঁর নিষ্ঠা, সততা ও নিরপেক্ষতা সহকর্মীদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তিনি শুধু সংবাদকর্মীই ছিলেন না, সমাজের নানা অসংগতি তুলে ধরে জনস্বার্থ রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর কর্মময় জীবন ও সাংবাদিকতায় অবদান দিরাইয়ের সাংবাদিক সমাজের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

বক্তারা আরও বলেন, একজন সাংবাদিকের প্রকৃত পরিচয় তাঁর লেখনী, নীতি-নৈতিকতা ও মানুষের প্রতি দায়বদ্ধতার মধ্যে নিহিত। টিপু সুলতানের সাংবাদিকতা সেই মূল্যবোধেরই প্রতিফলন। তাঁর আদর্শ ও কর্মের স্মৃতি নতুন প্রজন্মের সাংবাদিকদের অনুপ্রাণিত করবে।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক উবাইদুর হক, দপ্তর সম্পাদক দীপংকর বনিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুমন রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জীবন সূত্রধর, সহক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মহিবুর রহমান, নির্বাহী সদস্য প্রশান্ত সাগর দাস ও তোফায়েল আহমেদ এবং সদস্য হেলাল আহমদ, এহিয়া আহমদ লিটন, পাবেল হাসান, রায়হান মিয়া, আয়মান মিয়া ও রাজিব দাসসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
 

স্মরণসভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক উবাইদুর হক। পরে মরহুম টিপু সুলতানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া পরিচালনা করেন দিরাই থানা মসজিদের ইমাম মাওলানা সাজ্জাদুর রহমান।

 


সিলেটভিউ২৪ডটকম/হিল্লোল/এসডি-০১