ছবি: সংগৃহিত

সিলেটে মৃত্যুহীন স্বস্তির একদিন কাটল। তবে হাম ও হাম সন্দেহে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৮ জন।

 


 মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার দপ্তর থেকে এসব তথ্য জানানো হয়েছে।

 

 তারা জানান, টানা দুদিন হাম ও হাম সন্দেহে মৃত্যু দেখেছেন সিলেটবাসী। তবে মঙ্গলবার সকাল ৮টার আগের ২৪ ঘন্টায় সিলেট বিভাগে হাম ও হাম সন্দেহে কারও মৃত্যু হয়নি। বিষয়টি বেশ স্বস্তির।

 

তবে এ সময়ে বিভিন্ন হাসপতাালে ভর্তি হয়েছেন ১১৮ জন। তাদের মধ্যে সিলেটের শহিদ শামসুদ্দিন হাসপাতালে ৫৭, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪০, রাগীব- রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২, নর্থ-ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ২, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন ৬জন।

 

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও হাম সন্দেহে চিকিৎসাধীন ৪৪২ জন। এদিকে গত ২ দিন সিলেট বিভাগে নতুন কোনো হাম রোগীও শনাক্ত হয়নি। তবে এ বছর এ বিভাগে মোট শনাক্ত হয়েছেন ১১১৫ জন। তাদের মধ্যে সিলেট জেলায় ৪৪২, হবিগঞ্জে ১৫৮, মৌলভীবাজারে ১৫৮ ও সুনামগঞ্জে শনাক্ত হয়েছেন ৩৫৭ জন।

 

এ বছর সিলেটে হাম ও হাম সন্দেহে মৃত্যু হয়েছে ১৯৬ জনের। তাদের মধ্যে সিলেট জেলায় ৮১, হবিগঞ্জে ৩০, মৌলভীবাজারে ১৬ ও সুনামগঞ্জে মৃত্যু হয়েছে ৬৯ জনের। এদের মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০ জনের।

 

সিলেটভিউ২৪ডটকম/ইকে-১১