ছবি: ফাইল ছবি।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (২০ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার মো. জুয়েল রানা এই তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলেন- আবুল কালাম আজাদ (৬১), মোখলেসুর রহমান (৬৪) ও শহিদুল ইসলাম (৬৩)।
জানা গেছে, গ্রেফতার আবুল কালাম আজাদ ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র। মোখলেসুর রহমান একই উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান। শহিদুল ইসলাম আটঘরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি।
পুলিশ জানায়, গ্রেফতার তিনজন দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ রেখে ঢাকায় দলীয় কার্যক্রম ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে ফ্ল্যাটটিতে অবস্থান করছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিএমপি মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার মো. জুয়েল রানা জানান, গ্রেফতার তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-০৮





