ছবি: সংগৃহিত।

সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস প্রায় তিন ঘণ্টা বিলম্বে চট্টগ্রাম ছেড়েছে। সূচি অনুযায়ী বুধবার (২১ অক্টোবর) সকাল ৭টা ৫০ মিনিটে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার কথা ছিল ট্রেনটির। তবে সকাল ১০টা ৫০ মিনিটে ট্রেনটি চট্টগ্রাম ছেড়ে এসেছে।

 


জানা গেছে, নির্ধারিত সময়ে চট্রগ্রাম ছেড়ে না যাওয়ায় রেলস্টেশনে বিক্ষোভ করেছেন ট্রেনটির যাত্রীরা। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে স্টেশনমাস্টারের কক্ষের সামনে বিক্ষোভ শুরু করেন তারা। পরবর্তীতে প্রায় তিন ঘণ্টা বিলম্বের পর সকাল ১০টা ৫০ মিনিটে ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশে রওয়ানা দিয়েছে।

 


চট্টগ্রাম রেলস্টেশনের মাস্টার আবু জাফর মজুমদার জানান, সিলেট থেকে ছেড়ে আসা একটি ট্রেন চট্টগ্রামে পৌঁছানোর কথা ছিল ভোর ৫টা ৩৫ মিনিটে। তবে প্রায় দুই ঘণ্টা দেরিতে ট্রেনটি পৌঁছানোর কারণে চট্টগ্রাম থেকে ছেড়ে যেতেও দেরি হয়েছে।

 

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-০৩