ছবি: সংগৃহিত

সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় মো. নাঈম খান (২৮) নামে এক নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে  ঝিনাইদহের কোটচাঁদপুর মডেল থানা পুলিশ।

 


বৃহস্পতিবার (২২ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে কোটচাঁদপুর থেকে গ্রেপ্তার করে।

 

কোটচাঁদপুর মডেল থানার ওসি মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার কোটচাঁদপুর পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি কোটচাঁদপুর পৌরসভার গাবতলা পাড়ার শওকত আলীর ছেলে।

 

পুলিশ সূত্রে জানা যায়, কোটচাঁদপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে নাঈম খানকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারের পর যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইকে-০৩