ছবি: সংগৃহিত
সিলেট সীমান্তে ৯ লাখ ৫০ হাজার টাকার পণ্য জব্দ করা হয়েছে।
শুক্রবার রাতে (বৃহস্পতিবার দিবাগত) পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে বিজিবি-১৯ ব্যাটালিয়ন।
বিজিবি জানায়, ভোর ৪টার দিকে বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) জৈন্তাপুরের গোয়াবাড়ি বিওপির একটি বিশেষ টহল দল কমলাবাড়ি নামক স্থানে অভিযান চালিয়ে ৪টি ভারতীয় মহিষ যার সিজার মূল্য ধরা হয়েছে ৫ লাখ ৫০ হাজার টাকা।
অপর এক অভিযানে কানাইঘাটের সুরইঘাট ও লোভাছড়া বিওপির সদস্যরা পরিত্যক্ত অবস্থায় নিভিয়া লোশন ১৮৩, সিগারেট ২২৮, কম্বল ২০, খাসিয়া পান ১২০ বিড়া জব্দ করতে সক্ষম হয়।
এসব পণ্যের সিজার মূল্য ধরা হয়েছে ৪ লাখ ৪শ’ টাকা।
জব্দকৃত পণ্যের ব্যাপারে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন।
সিলেটভিউ২৪ডটকম/ইকে-০৭





