ছবি: ফাইল ছবি।

সিলেটের জৈন্তাপুরে তৈয়ব আলী ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 


রবিবার (২৫ অক্টোবর) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে জৈন্তাপুর মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।



নিহত ব্যক্তি নজরুল ইসলাম (৪২)। তিনি কিশোরগঞ্জ জেলার ইটনা থানার রাজিবপুর এলাকার বাসিন্দা।

 

পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রি কলেজ এলাকায় এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়র থানা পুলিশকে খবর দেন। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। মরদেহের পাশে স্যান্ডেলভর্তি একটি ঝুড়ি পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি ফেরি করে বিভিন্ন পণ্য বিক্রি করতেন। ফেরি করার সময় হঠাৎ অসুস্থ হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

 

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা জানান, ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ ঘটনায় আইনি বিষয় প্রক্রিয়াধীন। 

 

 

সিলেটভিউ২৪ডটকম/জাহিদ/আশিক-০৫