সিলেটের গোলাপগঞ্জ থেকে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রবিবার (২৫ অক্টোবর) বিকাল ৫টার দিকে উপজেলার রনকেলী উত্তর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।


আটক ব্যক্তি আকাশ মিয়া (৩৮)। তাকে ইয়াবা বড়িসহ আটক করা হয়।


 

পুলিশ জানায়, রবিবার (২৫ অক্টোবর) বিকাল ৫টার দিকে উপজেলার রনকেলী উত্তর গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৫৫ পিস ইয়াবা বড়িসহ আকাশ মিয়াকে আটক করা হয়। জব্দ করা হয় ইয়াবা বড়ি। জব্দকৃত ইয়াবা বড়ির আনুমানিক মূল্য ২২ হাজার টাকা।

 

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছবেদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনী বিষয় প্রক্রিয়াধীন। 

 


সিলেটভিউ২৪ডটকম/আশিক-২৫