সর্বকালের সেরা ব্যালন ডি’অরের ভোটিংয়ে আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির থেকে এগিয়ে রয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। সোমবার প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো ভেরিফায়েড ফেসবুক পেইজে এ তথ্য জানিয়েছেন।
 

পোস্টে রোমানো জানিয়েছেন, সর্বশেষ পোল অনুযায়ী ক্রিস্টিয়ানো রোনালদো ভোটিংয়ে এগিয়ে রয়েছেন। ভোট দেওয়ার জন্য ১ ইউরো খরচ করতে হবে এবং ব্যালন ডি’অর অনুষ্ঠানের আগের সন্ধ্যা পর্যন্ত ভোটগ্রহণ খোলা থাকবে। এরপর আগামী ২৮ অক্টোবর অফিসিয়াল ওয়েবসাইটে এর ফলাফল প্রকাশ করা হবে।
 


এদিকে ফ্রান্স ফুটবল জানিয়েছে, ‘অল-টাইম ব্যালন ডি’অর’ কোনো আনুষ্ঠানিক পুরস্কার নয়। ফুটবলপ্রেমীদের জন্য একটি পাবলিক ভোট হিসেবে এই পুরস্কারটি চালু করা হয়েছে। উদ্দেশ্য নতুন কোনো ট্রফি তৈরি করা নয়, বরং ভক্তদের নিজেদের পছন্দ ভাগ করে নেওয়ার এবং নিজেদের মতামত জানানোর সুযোগ করে দেওয়া।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৩