ছবি: সংগৃহিত।
নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যা মামলায় বিএনপির সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিন পেয়েছে পুলিশ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে বিএনপি এমপিপূত্র নূরুজ্জামানকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের মাধ্যমে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। গুরুদাসপুর আমলী আদালতের বিচারক মেহেদী হাসান এই রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গতকাল সোমবার (২৬ অক্টবর) দিবাগত রাতে নূরুজ্জামানকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। প্রথমে তাঁকে গুরুদাসপুর থানায় নেওয়া হয়। পরে সেখান থেকে নাটোর জেলা সদরে গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে আনা হয়। মঙ্গলবার দুপুর পর্যন্ত তাঁকে জিজ্ঞাসাবাদ করে ডিবি।
পরে বিকেল পাঁচটার দিকে নূরুজ্জামানকে ডিবি কার্যালয় থেকে গুরুদাসপুর আমলী আদালতে হাজির করা হয়। তাঁকে গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও গুরুদাসপুর থানার উপপরিদর্শক (এসআই) আমির হোসেন।
এর আগে ১৪ অক্টোবর রাত ১০টার দিকে প্রতিপক্ষের হামলায় আহতের ১২ দিন পর সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাকিল মারা যান।
তিনি গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় কাচারিপাড়া মহল্লার রবিউল করিম মিস্ত্রির ছেলে। শাকিল গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব ছিলেন।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বলেন, শাকিল হত্যা মামলায় নুরুজ্জামান মিন্টুকে গ্রেপ্তার করে আদালতে তুলে ১০ দিনের রিমান্ড আবেদন করলে তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-১১




