এাবরের এইচএসসি পরীক্ষার ফলাফলে সিলেটের মদনমোহন কলেজ থেকে মানবিক বিভাগে একমাত্র জিপিএ-৫ অর্জন করেছেন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমী।
তাঁর এ সাফল্যে সোমবার (২অক্টোবর) সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
মৌমী মৌলভীবাজারের জুড়ী উপজেলার বাসিন্দা। ছোটবেলা থেকেই তিনি মেধাবী ও পরিশ্রমী। পাশাপাশি সিলেট জেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় পরিচালিত গ্রিন ডিজ্যাবলড ফাউন্ডেশন থেকে নিয়মিত বৃত্তি পেয়ে আসছেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মৌমীর এ অর্জনে তারা গর্বিত ও আনন্দিত। তাঁর ভবিষ্যৎ পথচলায় উৎসাহ ও সহযোগিতা অব্যাহত থাকবে।
পড়াশোনার পাশাপাশি মৌমী একজন ভালো গায়িকাও। তাঁর গানের একটি ভিডিও জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/মআস-০৭




