লিডিং ইউনিভার্সিটির ট্যুরিস্ট ক্লাব ৬ষ্ট বারের মতো আয়োজন করেছে পর্যটন মেলা ২০২৬। বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় একাডেমিক ভবন মিলনায়তনে দু'দিনব‍্যাপী এ মেলার উদ্বোধন করেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মো. আব্দুল মালিক, এমপি।

সিলেট অঞ্চলের গর্ব লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলী উল্লেখ করে উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য এম এ মালিক বলেন, “এ অঞ্চলের উন্নয়নে লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর রাগীব আলীর অবদান বলে শেষ করা যাবেনা। শিক্ষা ও স্বাস্থ্য ব‍্যবস্থার উন্নয়নে তাঁর প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয় এবং জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজসহ অসংখ্য প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”


এ অঞ্চলে আরো দক্ষ জন শক্তি গড়ে তোলার জন‍্য তিনি ড. সৈয়দ রাগীকে একটি টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠা করার আহবান জানান।

লিডিং ইউনিভার্সিটিকে দেশেরর একটি শীর্ষ স্থানীয় বিশ্ববিদ্যালয় উল্লেখ করে বলেন, ‘সিলেটে রয়েছে পর্যটন শিল্পের অপার সম্ভাবনা। তাই সিলেটের পর্যটন শিল্পের উন্নয়নে এ অঞ্চলের যোগাযোগ ব‍্যবস্থা থেকে শুরু করে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং মাদক বিরোধী প্রচারণায় বর্তমান সরকারের সুদৃষ্টি রয়েছে।’

সিলেটে পর্যটন শিল্পের উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের ট‍্যুরিজম এন্ড হসপিটালিটি ম‍্যানেজমেন্ট বিভাগের ভূমিকার প্রশংসা করে তিনি লিডিং ইউনিভার্সিটিতে তৃতীয় ভাষা শিক্ষা কোর্স চালু করার বিষয়েও পরামর্শ দেন। পরিশেষে তিনি লিডিং ইউনিভার্সিটির কামালবাজার থেকে সিলেট শহর পর্যন্ত  যাতায়াতের রাস্তার উন্নয়ন কাজ এ বছরের মধ‍্যে শুরু হবে হলে আশ্বাস প্রদান করেন এবং লিডিং ইউনিভার্সিটিকে এ অঞ্চলের সবার ইউনিভার্সিটি বলে উল্লেখ করে এই বিশ্ববিদ্যালয়ের উন্নতির জন‍্য তিনি সবসময়ই পাশে থাকবেন বলেন। তিনি দক্ষিণ সুরমার তথা সিলেট তিন আসনের উন্নয়নের জন‍্য দক্ষিণ সুরমায় একটি স্টেডিয়াম প্রতিষ্ঠাসহ প্রতিটি ইউনিয়নে খেলার মাঠের ব‍্যবস্থা করা হবে বলেও জানান।

পর্যটন মেলা উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলী বলেন, ‘পর্যটন শিল্প দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে। তাই গুরুত্বপূর্ণ এ সেক্টরে আমাদের মনোযোগী হওয়া প্রয়োজন। সেইসাথে পর্যটন শিল্পের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি বিশ্ব পর্যটকদের আকৃষ্ট করতে হবে।’

প্রাকৃতিক সৌন্দর্যের নীলাভূমি সিলেটে পর্যটকদের নিরাপত্তা ও ভালো যোগাযোগ ব‍্যবস্থা গড়ে তুললে এ শিল্প আরও প্রসারিত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। তিনি সিলেট এবং অত্র অঞ্চলের উন্নয়নের লক্ষ্যে সিলেট তিন আসনের সংসদ সদস্য এম এ মালিক এমপির উদ‍্যোগের প্রশংসা করে লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিশ্ববিদ্যালয় থেকে সিলেট শহর পর্যন্ত রাস্তার উন্নয়নে সহযোগিতা প্রত‍্যাশা করেন।

লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন সংসদ সদস্য এম এ মালিক, এমপিকে লিডিং ইউনিভার্সিটিতে এসে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করার জন‍্য ধন্যবাদ জানিয়ে বলেন, সিলেট পর্যটন শিল্পের উন্নয়নে সরকারি এবং বেসরকারি খাতের যৌথ উদ্যোগ গ্রহণ নেয়া প্রয়োজন। এ ধরনের আয়োজন পর্যটকদের মধ্যে নতুন করে ভ্রমণের উদ্দীপনা তৈরি করে যা পর্যটন শিল্পকে আরো এগিয়ে নিবে বলেও উল্লেখ করেন তিনি। লিডিং ইউনিভার্সিটির ট‍্যুরিজম এন্ড হসপিটালিটি ম‍্যানেজমেন্ট বিভাগের সহযোগিতায় এলইউ ট‍্যুরিস্ট ক্লাব পর্যটন শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উল্লেখ করে দুই দিনব‍‍্যাপী পর্যটন মেলা ২০২৬ এবং আজকের এ অনুষ্ঠান আয়োজনের জন‍্য আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই এবং বিশ্ববিদ্যালয়ের ব‍্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভূঁইয়া।

অনুষ্ঠানে কীনোট স্পীকার হিসেবে টেকসই পর্যটন বিষয়ে আলোচনা করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ম‍্যানেজমেন্ট এন্ড ব‍্যবসায় প্রশাসন অনুষদের ডিন  প্রফেসর ড. মো. আব্দুল হামিদ।

অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির টুরিজম এন্ড হসপিটালিটি ম‍্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান ও প্রক্টর মো. মাহবুবুর রহমান এবং ট‍্যুরিস্ট ক্লাবের উপদেষ্টা মো. সাজেদুল ইসলাম সরকারের সমন্বয়ে উদ্বোধনী অনুষ্ঠানে 'TRAVEL JAZZ  Volume -4' ম‍্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়।

এবারের মেলায় ট‍্যুরিজম এম্বাসেডর হিসেবে ছিলেন বাংলাদেশের পর্যটন বিষয়ক স্টরি টেলার শফিউল আযম।

এলইউটিসি পর্যটন মেলা ২০২৬ এর টাইটেল স্পন্সর সুজুকি বাংলাদেশ পৃষ্ঠপোষকতায় নানান আকর্ষণীয় অফার ও বিশেষ ডিসকাউন্ট নিয়ে এবারের মেলায় ২০টিরও অধিক বিভিন্ন পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, রেস্টুরেন্ট, বেকারি ও বারিস্তা ট্রেইনিং সেন্টার তাদের পণ্য ও সেবা প্রদর্শন করছে।

এবারের মেলায় পর্যটন সম্পর্কিত প্রতিষ্ঠানগুলো থেকে সরাসরি সেবা গ্রহণের মাধ‍্যমে মেলায় অংশগ্রহণকারীদের জন‍্য রয়েছে পর্যটন অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করার সুযোগ। এবারের পর্যটন মেলা চলবে ৫ই অক্টোবর বিকাল ৫টা পর্যন্ত লিডিং ইউনিভার্সিটি প্রাঙ্গণে।

অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ, সুজুকি বাংলাদেশের সিএও মোশাররফ খান কালাম, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা এবং ট‍্যুুরিস্ট ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ট‍্যুরিজম এন্ড হসপিটালিটি ম‍্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মিসেস জোহরা জামিন জোহা।
 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৮