চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় আবাসিক হোটেল ব্যবসার আড়ালে অসামাজিক কার্যকলাপ পরিচালনার অভিযোগ উঠেছে।
এরই প্রেক্ষিতে মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে মইজ্জ্যারটেক এলাকার রাফা আবাসিক হোটেলে অভিযান চালিয়ে এক নারীকে থানায় নিয়ে যায় কর্ণফুলী থানা-পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, মহেশখালীর বাসিন্দা ওই নারী চিকিৎসকের কাছে যাওয়ার কথা বলে এক পুরুষের সঙ্গে মইজ্জ্যারটেকের রাফা আবাসিক হোটেলে ওঠেন। তাঁদের চলাফেরা ও অবস্থান নিয়ে স্থানীয়দের সন্দেহ হলে বিষয়টি পুলিশ ও গণমাধ্যমকর্মীদের জানানো হয়। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই পুরুষ ঘটনাস্থল থেকে সরে যান বলে অভিযোগ রয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওই নারীকে থানায় নিয়ে যায়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ বলেন, বিষয়টি পুলিশ পর্যবেক্ষণে রেখেছে। কর্ণফুলীতে আবাসিক হোটেল ব্যবসার আড়ালে কোনো অসামাজিক কার্যকলাপের সুযোগ দেওয়া হবে না। আটক নারীর বিষয়ে আইনানুগ ব্যবস্থা শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-১৫




