ছবিঃ সিলেট ভিউ।
স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন (এসআরবি-৯) অভিযান চালিয়ে হত্যাচেষ্টা মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত পৌণে ৮টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. রাসেল মিয়া ওরফে পল্টি রাসেল (২৬)। তিনি সিলেটের শাহপরান (রহ.) থানার ঠাকুরপাড়া এলাকার মৃত আকমল মিয়ার ছেলে।
এসআরবি জানায়, বৃহস্পতিবার রাত পৌণে ৮টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন ‘দি কস্তুরি রেস্টুরেন্ট’-এর সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় শাহপরান (রহ.) থানার হত্যাচেষ্টা মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় হত্যা, হত্যাচেষ্টা, মাদক ও আইনশৃঙ্খলার বিঘ্ন ঘটানোসহ বিভিন্ন অপরাধে ৯টি মামলা রয়েছে বলে জানিয়েছে এসআরবি।
এসআরবি-৯ এর মিডিয়া অফিসার কেএম শহিদুল ইসলাম জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে
সিলেটভিউ২৪ডটকম/আশিক-১৪




