ছবিঃ সিলেট ভিউ।
‘করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে মৌলভীবাজারের রাজনগরে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে দিবসটি উপলক্ষে প্রথমে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা হোসেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা জবা রানী নাথ।
সভায় বক্তারা বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি ও সাধারণ মানুষের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে। সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করার পাশাপাশি দেশের সামগ্রিক উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানে বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি, উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/সোহেল/আশিক-০৫




