ছবিঃ ফাইল ছবি।

গোপনে নারীদের ভিডিও করার অভিযোগ উঠেছে পৌর স্বেচ্ছাসেবক দলের এক যুগ্ম আহ্বায়কের বিরুদ্ধে।

 


রবিবার (৮ নভেম্বর) পুলিশ পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে এবং আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।

 

দণ্ডিত স্বেচ্ছাসেবক দল নেতা বায়জিদ হোসেন ওরফে মিঠু। তিনি বরিশালের উজিরপুর পৌর এলাকার বাসিন্দা। 

 

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রাতের অন্ধকারে বিভিন্ন বাসাবাড়ির জানালা ও বাথরুমের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে নারীদের ভিডিও ধারণ করতেন বলে অভিযোগ রয়েছে বায়জিদ হোসেনের বিরুদ্ধে। পরে এসব ভিডিও ব্যবহার করে সংশ্লিষ্ট নারীদের ব্ল্যাকমেল এবং অনৈতিক কাজে বাধ্য করার চেষ্টা করতেন বলেও অভিযোগ উঠেছে।

 

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম, গ্রেফতার ব্যক্তির ব্যবহৃত মুঠোফোনের দুটি গ্যালারিতে অসংখ্য পর্নো ভিডিও পাওয়া গেছে। বায়জিদ হোসেনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। আদালতের মাধ্যমে রবিবার দুপুরে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-১৭