সাংবাদিকদের কর্মব্যস্ত জীবনে বিনোদন, আনন্দ ও পারস্পরিক সম্প্রীতি বাড়ানোর লক্ষ্যে আয়োজিত সিলেট জেলা প্রেসক্লাব-দৈনিক জৈন্তাবার্তা অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর প্রথম দুই দিনের খেলা সম্পন্ন হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) ও সোমবার (৯ নভেম্বর) বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্য়ন্ত অনুষ্ঠিত বিভিন্ন ইভেন্টে ১ম রাউন্ডে অংশ নিয়ে একাধিক প্রতিযোগী ও জুটি বিজয়ী হয়েছেন।
সিলেট জেলা প্রেসক্লাবের আয়োজনে এবং দৈনিক জৈন্তাবার্তার স্পন্সরশিপে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দাবা, ক্যারাম দ্বৈত, ছক্কা লুডু, সাফ লুডু, গাফলা ও টুয়েন্টি নাইন, কলব্রিজ, ব্রে’সহ বিভিন্ন ইনডোর গেমসের আয়োজন করা হয়েছে।
প্রতিযোগিতার প্রথম দুই দিনের খেলায় দাবায় বিজয়ী হয়েছেন শাহিন আহমদ (মাইটিভি), মৃণাল কান্তি দাশ, ইউসুফ আলী, লিয়াকত শাহ ফরীদী, নাজাত আহমদ পুরকায়স্ত, রবি কিরণ সিংহ ও ইমরান আহমদ।
ক্যারাম দ্বৈত ইভেন্টে বিজয়ী হয়েছেন টুনু তালুকদার-মিটু দাশ জয় জুটি, মুকিত রহমানী-রজত কান্তি চক্রবর্তী জুটি এবং লিয়াকত শাহ ফরীদী-আনোয়ার হোসেন জুটি।
ছক্কা লুডুতে বিজয়ীরা হলেন আহমেদ জামিল, এনামুল কবীর, মেহেদী হাসান মিজু, রনজিৎ কুমার সিংহ, মামুন হাসান, এসএম মিজানুর রহমান, কামরুল ইসলাম মাহি, মৃণাল কান্তি দাশ, আলী আকবর চৌধুরী কোহিনুর, এসএম সুজন, একরাম হোসেন, সাঈদ চৌধুরী টিপু, সুলতান সুমন, লিয়াকত শাহ ফরীদী, আতিকুর রহমান নগরী, নবীন সোহেল ও রাশেদুল হোসেন শোয়েব।
সাফ লুডু ইভেন্টে বিজয়ী হয়েছেন রাজিব রাসেল, নিবেন্দু তালুকদার, রনজিৎ কুমার সিংহ, আব্দুল আহাদ, এনামুল কবীর, মুহাজিরুল ইসলাম রাহাত, ইমরান আহমদ, আতিকুর রহমান নগরী, শফিকুর রহমান চৌধুরী, সাকিব আল মামুন, ফয়সল আহমদ বাবলু, সাঈদ চৌধুরী টিপু, সালমান ফরিদ, সোহাগ আহমদ, অমিতা সিনহা, দেবাশীষ দেবু, ইউসুফ আলী, মৃণাল কান্তি দাশ, এসএম সুজন ও রাশেদুল হোসেন শোয়েব।
গাফলা ইভেন্টে বিজয়ী হয়েছেন সোহাগ আহমদ, রায়হান উদ্দিন নয়ন, মো. নাসির উদ্দিন, ইয়াহইয়া মারুফ, মিটু দাশ জয়, আহমেদ জামিল, একরাম হোসেন, আলী আকবর কোহিনুর, আনন্দ সরকার ও হাসান সিকদার সেলিম।
অন্যদিকে টুয়েন্টি নাইন ইভেন্টে সুব্রত দাশ-রবি কিরণ সিংহের জুটি ও বিজয়ী হয়েছে।
নির্ধারিত সূচি অনুযায়ী আগামী দিনগুলোতেও বিভিন্ন ইভেন্টের খেলা অনুষ্ঠিত হবে।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১২




