ছবি: সিলেটভিউ।

সিলেটের গোলাপগঞ্জে উপজেলা যুবলীগ নেতা জাকির আহমদকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) সিলেটভিউকে  নিশ্চিত করেছেন, সিলেটের গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছাবেদ আলী। 
 


জাকির উপজেলার রণকেলী নুরুপাড়া গ্রামের মৃত জুনাব আলীর ছেলে। তিনি উপজেলা যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত।
 


এবিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা সিলেটভিউকে জানান (১০ নভেম্বর) রাত সাড়ে ১০টার সময় পৌরসভার চৌমুহনী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


পুলিশ জানায়, ৯ নভেম্বর গোলাপগঞ্জ মডেল থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।

 

সিলেটভিউ২৪ডটকম/মআস-০৭