ছবিঃ সিলেট ভিউ।
বর্তমান সমাজে ইসলামকে কলুষিত করার চেষ্টা চলছে। এটা নতুন কিছু নয়। নবীজির সময় থেকেই মোনাফেকরা মানুষের ঈমান নিয়ে খেলছে। তাদের এবাদত মুসলমানের মত ছিল কিন্তু তাদের অন্তর নষ্ট ছিল। নবীজির তুতু মোবারক সাহাবায়ে ক্বেরামগন মুখে মাখতেন, নবীজির শরীরের ঘাম বোতলে ভরে রাখতেন, আতর হিসেবে ব্যবহার করতেন।
আবার এক শ্রেণির মানুষ ছিল যারা নবীজির সুসংবাদ শোনলে নাক ছিটকাত। নবীজি যখন যুদ্ধের ময়দানে থাকতেন তখন কিছু সংখ্যক মানুষ পারিবারিক সমমস্যার কথা বলে যুদ্ধের ময়দান থেকে চলে যেত। নবীজিকে বিপদের মধ্যে রেখে যারা পালিয়ে যেত তারা মুসলমান নামে মোনাফেক। আজ মুসলমান নামধারী কিছু মানুষ কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দিচ্ছে। যা জাহেলিয়তকেও হার মানিয়েছে। ইসমলামের নামধারী কিছু মানুষ ইসলামের লেবাসে বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে। নারীদের সাথে অবৈধ কাজে ধরা খাচ্ছে, যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পাচ্ছে। এরা নিজেরা জাহেলিয়তের সাথে জড়িত, তরুণ সমাজকেও ওরা জাহেলিয়তের দিকে ধাবিত করছে। ওরা আজকে যে ফন্দি ফিকির করে ইসলাম কায়েমের কথা বলছে সেটা নবীজির ইসলাম নয়।
৫ আগস্ট এর পর এদেশে হক ও বাতিলের পরিচয় পরিস্কার হয়ে গেছে। মসজিদ দখল হচ্ছে, মাদরাসা দখল হচ্ছে। চুরদের নিয়ে ইসলাম কায়েম সম্ভব নয়। মোনাফেকদের আক্রমণ থেকে মুসলমানদের রক্ষা করতে হবে। ইসলাম ইসলাম বললে ইসলাম হয় না। মোনাফেক খারেজিরাও ইসলামের কথা বলত। মিথ্যাচার ও অশালীন কর্মকান্ডে ইসলামী লেবাস নিন্দনীয় হয়ে যাচ্ছে। অপকর্মে ধরা খাচ্ছে, সম্পদ লুট করছে। চক্রান্তের মাধ্যমে ইসলাম প্রচার হয় না। আদর্শের মাধ্যমে ইসমলাম প্রচার করতে হবে। মানুষের বাচ্চা মানুষ হোক পাঠ্য বইয়ে এমন কোনো কথা নেই। এদেশে ক্ষমতার হাত বদল হয়েছে কিন্তু ভাগ্যের পরিবর্তন হয়নি। এমন কোনো মানুষ নেই যে পাঠ্য বই পরিবর্তনের কথা বলবে। কথাগুলো বলেছেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় সভাপতি হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।
তিনি বুধবার বিকেলে মৌলভীবাজারের জুড়ীতে উপজেলা বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
তালামীয কর্মীদের উদ্দেশ্যে বলেন, পৃথিবীতে ৬ হাজারের অধিক ধর্ম রয়েছে। তার মধ্যে একটি ধর্ম হচ্ছে ইসলাম যা আল্লাহর মনোনীত ধর্ম। আবার সেই ধর্মে ৭৩ দল হবে। বিভিন্ন ফেৎনায় ভাগ হবে। সেই সব ফেৎনা থেকে নিজেকে ও নিজের পরিবারকে রক্ষা করতে হবে। আমরা আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলার উত্তরসুরীরা আল ইসলাহ ও তালামীযে ইসলামীয়া কোনোদিন কোনো বাতিলের সাথে আপোষ করি নাই। নীতি থেকে চুল পরিমাণ সরি নাই। আমাদের উপর মিথ্যা অপবাদ দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। শিক্ষা প্রতিষ্টানে শিক্ষার অনুকুল পরিবেশ বজায় রাখতে তালামীযে ইসলামীয়ার বিকল্প নেই। আমাদের আত্মসমালোচনা করতে হবে।নিজেকে পরিশুদ্ধ করতে হবে। তেলাওয়াত নামাজ সহি করতে হবে। মা-বাবার সেবা করতে হবে। তাদের দোয়া নিতে হবে। তালামীয কর্মীদের নিয়মশৃঙ্খলা মেনে কাজ করতে হবে। তালামীয কোনো সাইনবোর্ড সর্বস্ব সংগঠন নয়। তালামীয এদেশের ছাত্রসমাজকে আদবী বানিয়ে দেশের সম্পদে পরিণত করছে। তালামীযকর্মীরা জ্ঞান অর্জন করে দেশে বিদেশে অবদান রেখে চলেছে। সত্যের পক্ষে তালামীযকর্মীরা অতিতের মত অবিচল রয়েছে। আগামীতেও যাতে কোনো বাতিল শক্তি ছাত্রসমাজকে পথভ্রষ্ট করতে না পারে সেজন্য ঐকবদ্ধ থাকতে হবে। বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ, জুড়ী উপজেলা সভাপতি মাওলানা এম এ শহীদ এর সভাপতিত্বে এবং সহসভাপতি মাওলানা সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুফতি সাইফুল ইসলাম জামাল এর পরিচালনায় অনুষ্টিত কর্মী সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের আরব আমিরাতের প্রধান উপদেষ্টা আজমল আলী, সংগঠনের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মুফতি বেলাল আহমদ, জেলা অর্থ সম্পাদক নাজিম উদ্দিন, কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা বিএনপির সভাপতি ও জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাছুম রেজা, সাবেক সভাপতি ফখরুল ইসলাম শামীম। এছাড়া মৌলভীবাজার জেলা, কুলাউড়া, বড়লেখা ও জুড়ী উপজেলা আল ¦সিলাহ ও তালামীযে ইসলামীয়ার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।
সিলেটভিউ২৪ডটকম/মঞ্জুরে/আশিক-১০




