ছবিঃ ফাইল ছবি।

জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের পাশে থাকা গাছের ডালপালা কাটার কাজের জন্য বৃহস্পতিবার (১২ নভেম্বর) টানা ৯ ঘণ্টা সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।

 


বুধবার (১১ নভেম্বর) নেসকো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।

 

তারা জানায়, রংপুরের কিছু এলাকার ১১ কেভি বাবু খাঁ ফিডারের আওতাধীন এলাকায় বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

 

এ সময় নাহার বক্সের গলি, মাস্টারপাড়া, দক্ষিণ বাবুখী, মধ্য বাবুখী, উত্তর বাবুখী, বাবুখী মহিলা মাদ্রাসা, পশ্চিম বাবুখী, নান্ডাপাড়া, শান্তিধারা, টার্মিনাল রোড, গণেশপুর, গুড়াতিপাড়া, ব্যাংক কলোনি, পাকপাড়া, গোমস্তপাড়া, ইঞ্জিনিয়ার পাড়া-সংলগ্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

 

নেসকো জানিয়েছে, ১১ কেভি ফিডারের লাইনের পাশে থাকা গাছের শাখা-প্রশাখা কর্তন ও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণকাজের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

 

সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ।

 

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-১৫