কুয়েত সিটির একটি অভিজাত হোটেলে( ১১ নভেম্বর) স্থানীয় সময় সন্ধায় সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ইউকে সিটিজেন, ড. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং এমএইচ গ্লোবাল গ্রুপের সিইও গোলাম মর্তুজা সিআইপিকে সংবর্ধনা প্রদান করেছে কুয়েত প্রবাসী বাংলাদেশীরা।


​রেমিট্যান্স যোদ্ধা সোসাইটি কুয়েতের সভাপতি আ. ক. ম. আজাদের সভাপতিত্বে এবং বিশিষ্ট ব্যবসায়ী মো. জসিম উদ্দিন ভূঁইয়ার প্রাণবন্ত পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমএইচ গ্লোবাল গ্রুপ কুয়েতের আঞ্চলিক পরিচালক ও স্থানীয় কুয়েতের বিশিষ্ট নাগরিক  সালেহ আল হুসিনাহ, এমএইচ গ্লোবাল গ্রুপের বিক্রয় পরিচালক অ্যাডাম অফলিন, মাওলানা লোকমান ভূঁইয়া এবং ইঞ্জিনিয়ার শিহাব উদ্দিন প্রমুখ।​

অনুষ্ঠানে কুয়েত প্রবাসী বাংলাদেশীগণ স্বতঃস্ফূর্তভাবে প্রধান অতিথি গোলাম মর্তুজা সিআইপি ও তাঁর প্রতিনিধি দলকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

​সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গোলাম মর্তুজা কুয়েতসহ মধ্যপ্রাচ্যের প্রবাসীদের বিভিন্ন সমস্যার সম্ভাব্য দিকনির্দেশনা মূলক আলোচনা করেন। তিনি আগামী প্রজন্মকে সুশিক্ষার পাশাপাশি কর্মোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সব প্রবাসীকে দ্রুত জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদান করে ভোটাধিকার নিশ্চিত করার জোরালো অনুরোধ জানান।

​কুয়েতের বিশিষ্ট প্রবাসী ব্যক্তিবর্গ সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন এবং প্রধান অতিথির সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। পরিশেষে, একটি পরিচিতি পর্ব ও নৈশভোজের মাধ্যমে আনন্দঘন পরিবেশে এই সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


সিলেটভিউ২৪ডটকম/আলাল/এসডি-০৪