সিলেটের জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সিলেট জেলা বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সিলেট জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মাহবুব আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।’
বিজ্ঞপ্তিতে বলা হয়, অসাংগঠনিক কার্যক্রমে লিপ্ত থাকার কারণে ফতেহপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিলেট-৪ আসনের সংসদ সদস্য ও মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সুপারিশক্রমে এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি।
সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-১৫




