ছবি: সংগৃহীত
সিলেট নগরীর বিশিষ্ট ব্যবসায়ী ও সুরমা মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রহমান সাবির আর নেই। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১টা ২০ মিনিটে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। মরহুম আব্দুর রহমান সাবির নগরীর সুরমা পয়েন্ট সংলগ্ন সিডনি চেম্বারের স্বত্বাধিকারী ছিলেন।
তিনি নগরীর বরইকান্দি গাঙ্গু ১ নম্বর রোডের বাসিন্দা। বিশিষ্ট আলেমে দ্বীন মরহুম হাফিজ মাওলানা রইস উদ্দিনের দ্বিতীয় ছেলে তিনি।
মরহুমের জানাজার নামাজ মঙ্গলবার রাত ৮টায় বরইকান্দি মিস্তরি জামে মসজিদে অনুষ্ঠিত হবে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর একমাত্র ছেলে অ্যাডভোকেট ওয়াজিহুদ্দিন তারেক বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও সিলেট জেলা জজ আদালতের আইনজীবী।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/মআস-০৩




