ছবি: সংগৃহীত

সিলেটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে শাহপরাণ (রহঃ) থানা পুলিশ। 
 

গ্রেফতারকৃতরা হলেন, শাহপরাণ থানাধীন জাহানপুর মেজরটিলা এলাকার মৃত আয়ান উদ্দীনের ছেলে ইয়ামিন আহম্মেদ (২৪) এবং বহর পশ্চিম আলবারাকা এলাকার মিজানুর রহমানের ছেলে রিফাত আহম্মেদ (২০)।
 


সূত্রজানায়, রবিবার  দিবাগত (২২ নভেম্বর) রাত দেড়টার সময় শাহপরাণ থানাধীন বহর আবাসিক এলাকার বিআইডিসি পয়েন্টে অভিযান চালানো হয়। এ সময় তাদের গ্রেফতার করা হয়।
 

পুলিশ জানায়, গত ১৮ নভেম্বর রাত সোয়া ৯টায় সুরমা বাইপাস রোডের হৈরখাল ব্রিজ এলাকায় নাশকতার ঘটনা ঘটে। এসময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৬০ থেকে ৭০ জন নেতা-কর্মী ও সহযোগী দেশীয় অস্ত্র, লাঠি ও ইটের টুকরা নিয়ে জড়ো হয়।


তারা বিভিন্ন উস্কানিমূলক স্লোগান দেয়। সড়ক অবরোধ করে। যানবাহন ভাঙচুর ও নাশকতা সৃষ্টি করে। এঘটনায় শাহপরাণ থানায় মামলা সন্ত্রাসবিরোধী আইনে মামলা প্রেক্ষিতে তাদের দুজনকে গ্রেফতার করা হয়। 

এবিষয়ে সিলেট মেট্রপলিটন পুলিশের মিডিয়া শাখা জানায় গ্রেফতারকৃত দুই জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 


সিলেটভিউ২৪ডটকম/মআস-০২