জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যস্থ ‘তাফিদা রাকিব ফাউন্ডেশন’র নেতৃবৃন্দ।
রবিবার স্পিকারের আমন্ত্রণে ফাউন্ডেশনের নেতৃবৃন্দ তাঁর সাথে সাক্ষাৎ করেন। এসময় ফাউন্ডেশনের নেতৃবৃন্দ তাদের কার্যক্রম সম্পর্কে স্পিকারকে অবগত করেন। স্পিকার আর্ত-মানবতার সেবায় ফাউন্ডেশনের কার্যক্রমের প্রশংসা করেন। ভবিষ্যতে ‘তাফিদা রাকিব ফাউন্ডেশন’ বাংলাদেশে স্বাস্থ্যসেবা নিয়ে কোন কাজ করতে আগ্রহী হলে সর্বাত্মক সহযোগিতারও আশ্বাস দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
সাক্ষাতকালে উপস্থিত ছিলেন- ‘তাফিদা রাকিব ফাউন্ডেশন’র চেয়ারম্যান মিসেস শেলিনা রাকিব, ডা. রশিদ আব্বাসী ও ডা. আলিয়া কিদওয়াই।
এদিকে, ফাউন্ডেশনের উদ্যোগে ও ইনক্লুসিভ আই হসপিটাল সিলেটের সার্বিক তত্ত¡াবধানে সিলেটে সপ্তাহব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মেডিকেল ক্যাম্পে বিদেশ থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসকরা চোখ ও নিউরো রোগী এবং শিশু ও নারী রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেন। মেডিকেল ক্যাম্পে রোগী দেখে ব্যবস্থাপত্র দেয়ার পাশাপাশি ফ্রিতে চোখের রোগীদের ওষুধ ও চশমা প্রদান করা হয়। এ ছাড়া চোখের ছানি পড়া রোগীদের ফ্রিতে অপারেশন করা হয়।
গত ১৬ নভেম্বর বালাগঞ্জ উপজেলার তাজপুরের ফরহাদ মেমোরিয়াল ইসলামি একাডেমিতে আয়োজিত মেডিকেল ক্যাম্প দিয়ে সিলেটে ‘তাফিদা রাকিব ফাউন্ডেশন’র ফ্রি মেডিকেল ক্যাম্পের কার্যক্রম শুরু হয়।
মঙ্গলবার জকিগঞ্জের কালিগঞ্জ বাজারস্থ সীমান্তিক ভবনে ফ্রি চিকিৎসা প্রদানের মাধ্যমে শেষ হবে মেডিকেল ক্যাম্পের কার্যক্রম। এর মধ্যে গত ১৭ নভেম্বর গোলাপগঞ্জ, ১৮ নভেম্বর দক্ষিণ সুরমা, ২১ নভেম্বর গোয়াইনঘাট, ২২ নভেম্বর জৈন্তাপুর ও সোমবার ২৩ নভেম্বর সিলেটের মালনীছড়া চা বাগানে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৪




