মৌলভীবাজারের সীমান্তবর্তী কমলগঞ্জ উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে তুমুল হৈ চৈ, আনন্দ-উৎসাহে ঢাক-ঢোল, খোল-করতাল আর শঙ্খ ধ্বনির মধ্য দিয়ে হিন্দু ধর্মের অবতার পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ ও তার সখি রাধারলীলাকে ঘিরে কার্তিকের পূর্ণিমা তিথিতে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বুধবার ঊষালগ্নে সাঙ্গ হলো মাধবপুর ও আদমপুরে মণিপুরি সম্প্রদায়ের প্রধানতম ধর্মীয় উৎসব মহারাসলীলা।
সোমবার বিকাল থেকে শুরু হয়ে মণিপুরী সম্প্রদায়ের প্রধান ধর্মীয় ও ঐতিহ্যবাহী উৎসব ‘মহারাসলীলা’। মণিপুরী সম্প্রদায়ের এ বৃহত্তম উৎসব উপলক্ষে মণিপুরি ললিতকলা একাডেমি প্রাঙ্গণে মণিপুরি তাতঁবস্ত্র প্রদর্শনী ও শিববাজার এলাকায় বিশাল মেলা বসে।
মঙ্গলবার দুপুরে উভয়স্থানে রাখালনৃত্যের মাধ্যমে শুরু হয়েছিল রাসলীলা। রাসোৎসবে জাতি, ধর্ম-বর্ণ ভেদাভেদ ভুলে হাজার হাজার মানুষের সমাগম ঘটে। সব ধরনের সুবিধা বিদ্যমান থাকায় এখানকার রাসলীলা বড় উৎসবে রূপ নিয়েছিল। দেশের বিভিন্ন স্থান থেকে হাজির হয়েছিল নারী-পুরুষ, শিশু-কিশোরসহ নানা পেশার হাজারো মানুষ। তাদের পদচারণে দুপুর থেকে মুখর হয়ে ওঠে মণিপুরি পল্লি।
বুধবার ঊষালগ্নে এ উৎসব শেষ হয়। স‚র্যোদয়ের সঙ্গে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। কমলগঞ্জ উপজেলার মাধবপুর জোড়া মন্ডপ প্রাঙ্গণে বিষ্ণুপ্রিয়া মণিপুরি, আদমপুরের মণিপুরি কালচারাল কমপ্লেক্সসহ দুটি মন্ডপ প্রাঙ্গণে মণিপুরি মৈতৈ সম্প্রদায়ের আয়োজনে হয়েছে মহারাসোৎসব।
মাধবপুর (শিববাজার) জোড়ামন্ডপ প্রাঙ্গনে মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের উদ্যোগে বিষ্ণুপ্রিয়া মণিপুরিরা ১৮৩ তম বার্ষিকী উপলক্ষে নানা কর্মসুচী অনুষ্ঠিত হয়।
২৩ নভেম্বর সোমবার সন্ধা ৬ টায় শুভ উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন- কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সদস্য মৌলষ্টীবাজার-৪ আসনের মো: মুজিবুর রহমান চৌধুরী এমপি।
মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের সভাপতি এড. চাঁদমুরারী সিংহ স্বপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দেবাশীষ কুমার সিংহ ও নির্মল এস পলাশের পরিচালনায় সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ তালুকদার, সহকারী পুলিশ সুপার, শ্রীমঙ্গল সার্কেল মো: ওয়াহিদুজ্জামান রাজু, মণিপুরী মহারাসলীলা সেবা সংঘের উপদেষ্টা ডা. পদ্ম মোহন সিংহ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শফিকুল ইসলাম, মৌলভীবাজার জেলা বিএনপি আহবায়ক কমিটি সদস্য দুরুদ আহমেদ, উপজেলা বিএনপি আহবায়ক মো: অলি আহমদ খাঁন।
২৪ নভেম্বর রাত ৮টায় মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের সভাপতি এড. চাঁদমুরারী সিংহ স্বপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দেবাশীষ কুমার সিংহ ও নির্মল এস পলাশের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় মাননীয় মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি, গেস্ট অব অনার ও প্রধান পৃষ্ঠপোষক শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোরী বিষয়ক বিজন কান্তি সরকার, মৌলভীবাজার-৪ সংসদ সদস্য মোঃ মুজিবুর রহমান চৌধুরী সংসদ সদস্য, বিভাগীয় কমিশনার মো: মশিউর রহমান, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিলাহ ফারুকী, সিলেট রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় যুগ্মসচিব দেবজিৎ সিংহ, মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, মৌলভীবাজার পুলিশ সুপার মো: মনিরুল ইসলাম, মণিপুরী সমাজকল্যাণ সমিতি কেন্দ্রীয় পরিষদ সভাপতি প্রতাপ চন্দ্র সিংহ।
উল্লেখ্য মণিপুরিদের প্রধান উৎসব রাসপ‚র্ণিমা বা রাস উৎসব শরতের প‚র্ণিমায় অনুষ্ঠিত হয়। তার আবেদন ধর্মের সীমানা ভেঙে সব স¤প্রদায়ের মানুষকে কাছে টেনে নিয়েছে। উপজেলার মাধবপুর শিববাজারে মণিপুরি বিষ্ণুপ্রিয়া স¤প্রদায়ের (জোড়ামÐপে) ১৮৪ তম বছর এবং আদমপুরের তেতইগাঁওয়ে মণিপুরি মৈতৈ স¤প্রদায়ের ৪১ বছর ধরে মণিপুরিদের রাস উৎসব উদ্যাপিত করে আসছে। রাস উৎসবের দুটি পর্ব। দিনের বেলায় রাখালরাস আর রাতে মহারাস অনুষ্ঠিত হয়।
সিলেটভিউ২৪ডটকম/জয়নাল/এসডি-১৩




