ছবি: প্রতিকী ছবি।

বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লিখিত পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত ২ ডিসেম্বরের পরিবর্তে আগামী ৪ ডিসেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। অনিবার্য কারণে পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছে সিলেট জেলা পুলিশ। 

 


বুধবার (২৫ নভেম্বর) সিলেট জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে পরীক্ষার নতুন তারিখ ও সময়সূচির বিষয়টি নিশ্চিত করা হয়। 

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অক্টোবর-২০২৬ নিয়োগ কার্যক্রমের আওতায় শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ৪ ডিসেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। সিলেট মহানগরীর রিকাবীবাজার এলাকার পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। 

 

এতে আরও বলা হয়, পরীক্ষার্থীদের নির্ধারিত দিনে সকাল ৮টার মধ্যে লিখিত পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষার তারিখ পরিবর্তনের বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট প্রার্থীদের নতুন সময়সূচি অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং যথাসময়ে কেন্দ্রে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে জেলা পুলিশ।

 

 

সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০৩