ক্রেডিট সুইস ব্যাংকের “ সুইস সিক্রেট” প্রকাশের পর ইউরোপীয় পার্লামেন্টে সুইজারল্যান্ডকে নোংরা কালো অর্থের লেনদেনকারী দেশগুলোর কালো তালিকায় অন্তর্ভুক্ত করার আহ্বান জানানো হয়েছে৷

ইউরোপীয় পিপলস পার্টি পার্লামেন্টের বৃহত্তম দল- সুইস ব্যাংকিং অনুশীলনের পর্যালোচনা করার আহ্বান জানিয়েছে।


গবেষক এবং সাংবাদিকরা, যারা প্রায় এক বছর ধরে ফাঁস হওয়া কাগজপত্র পরীক্ষা করছেন এবং তাদের মতে অ্যাকাউন্টগুলো সুপরিচিত মানবাধিকার লঙ্ঘনকারীদের ছিল।

ইউরোপিয়ান পিপলস পার্টির অর্থনৈতিক সমন্বয়কারী মার্কাস ফেরবার বলেছেন, ক্রেডিট সুইসের ঘটনা অন্য দিকে ঘুরানোর অভ্যাস রয়েছে। সুইজারল্যান্ডকে কালো তালিকায় রাখা হলে এটি মিয়ানমার, উত্তর কোরিয়া এবং পানামার মতো দেশগুলো যোগ দেবে।

এদিকে সুইস স্টেট সেক্রেটারিয়েট ফর ইন্টারন্যাশনাল ফিন্যান্সিয়াল ম্যাটারস বলেছে সুইজারল্যান্ড মানি লন্ডারিং, সন্ত্রাসে অর্থায়ন এবং দুর্নীতি সংক্রান্ত সমস্ত আন্তর্জাতিক মান পূরণ করে।

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/জিএসি-০৬


সূত্র : যুগান্তর