যে কোনো দিন রুশ সেনাদের হাতে কিয়েভের পতন হতে পারে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এমন আশঙ্কা প্রকাশ করেছেন।

যুক্তরাষ্ট্রের দুটি গোয়েন্দা সূত্র জানিয়েছে, রাশিয়ার আক্রমণ থেকে তাদের মূল্যায়ন— এক থেকে চার দিনের মধ্যে রুশ সেনাদের হাতে কিয়েভের পতন হতে পারে।


বৃহস্পতিবার ইউক্রেনের বিরুদ্ধে সেনা অভিযানের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তারপর থেকেই ইউক্রেনের ওপর ক্ষেপণাস্ত্র বর্ষণ করতে শুরু করে রুশ সেনাবাহিনী।

বৃহস্পতিবার প্রথম দিনের যুদ্ধে ইউক্রেনের সবচেয়ে বড় শহর খারকিভ এবং পরমাণু বিদ্যুৎ কেন্দ্র চেরনোবিলের দখল নেয় রুশ বাহিনী। যুদ্ধের দ্বিতীয় দিনে পুতিন বাহিনী রাজধানী কিভের দোরগোরায় পৌঁছেছে বলে খবর প্রকাশ হয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা জানিয়েছেন, রুশ সেনারা যেমন ধারণা করেছিলেন তার থেকে শক্ত প্রতিরোধের মুখোমুখি হচ্ছেন।


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/জিএসি-০৬


সূত্র : সিএনএন