ইউক্রেন সেনাদের ইউনিফর্ম পরে ছদ্মবেশধারী রাশিয়ার একদল সেনাকে হত্যা করা হয়েছে। ইউক্রেনের সেনাবাহিনী এমন দাবি করেছে।
শুক্রবার ইউক্রেনের সেনাবাহিনী দাবি করে, রাশিয়ার এক দল সেনা তাদের সেনা বাহিনীর ইউনিফর্ম পরে শহরে অন্তর্ঘাতের চেষ্টা চালায়। পরে কিয়েভে গুলি করে তাদের হত্যা করা হয়।
ইউক্রেনের বাহিনী একটি ভিডিও প্রকাশ করেছে যাতে তাদের ইউনিফর্ম পরা ব্যক্তিদের লাশ এবং একটি ট্রাকের ধ্বংসাবশেষ দেখা গেছে।
এর আগে শুক্রবার ইউক্রেনের উপ প্রতিরক্ষামন্ত্রী আনা মেলিয়ার এক টুইট বার্তায় বলেছিলেন, ভোরজেল এবং আশপাশের এলাকায় রুশ বাহিনী আক্রমণ করতে পারে। ইউক্রেনের এই মন্ত্রী সতর্ক করে বলেন, রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের দুটি সামরিক যান দখল করেছে। ইউক্রেন সেনাদের ইউনিফর্ম পরে তারা কিয়েভে অগ্রসর হওয়ার চেষ্টা চালাচ্ছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক টিভি চ্যানেল এবিসির খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার উত্তর অঞ্চল দিয়ে রুশ সেনারা ইউক্রেনে ঢোকার চেষ্টা চালায়। এখন তারা দক্ষিণে কিয়েভে প্রবেশের চেষ্টা চালাচ্ছে। শুক্রবার ইউক্রেনের উত্তরে রাজধানীতে প্রবেশপথে ব্যাপক যুদ্ধ হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/জিএসি-০৭
সূত্র : যুগান্তর




