ইউক্রেনকে সামরিক, প্রযুক্তিগত ও মানবিক সহায়তার জন্য সুইডেনকে ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সুইডেনের উদ্দেশে টুইটারে তিনি লিখেছেন, ‘প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসনের কার্যকর সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ। একসঙ্গে আমরা একটি পুতিনবিরোধী জোট গড়ে তুলব!’
অ্যান্ডারসন বৃহস্পতিবার জেলেনস্কির সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং ইউক্রেনের প্রতি পূর্ণ সমর্থন জানান। আলাপকালে সুইডেনের প্রধানমন্ত্রী রাশিয়ার হামলাকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে এর নিন্দা জানান।
টুইটারে অ্যান্ডারসন লিখেছেন, এই অন্ধকার সময়ে রাশিয়ার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের ব্যাপক নিষেধাজ্ঞা এবং ইউক্রেনের প্রতি সমর্থন বাড়ানোর প্রয়োজনীয়তার বিষয়ে প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে তিনি একমত হয়েছেন।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/জিএসি-২৫
সূত্র : কালের কণ্ঠ




