রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করতে বেলারুশ সীমান্তে পৌছেছেন ইউক্রেনের প্রতিনিধিরা। খবর বিবিসি।

গণমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে দুটি প্রধান দাবি নিয়ে রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে দেখা করতে গেছেন ইউক্রেনের প্রতিনিধিরা।


সেই দাবিগুলোর প্রথমটি হলো অনতিবিলম্বে যুদ্ধবিরতির চুক্তি করা। দ্বিতীয়টি হলো ইউক্রেন থেকে রাশিয়ার সব সৈন্যকে প্রত্যাহার করে নেওয়া।

এর আগে খবর বের হয়, রাশিয়ার সঙ্গে আলোচনার বিষয়টি স্থগিত রাখা হয়েছিল নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে। তাছাড়া পরিকল্পনা সাজাতেও আলোচনা স্থগিত ছিল।

এদিকে রাশিয়ার সঙ্গে আলোচনা করলেও এ আলোচনা নিয়ে খুব বেশি আশাবাদী নন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কি।

রবিবার ইউক্রেনের প্রেসিডেন্ট সরাসরি বলেছিলেন, আলোচনার ফলাফল ভালো হবে না।

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/জিএসি-১০


সূত্র : যুগান্তর