করোনাজনিত কারণে দীর্ঘ ২০ মাস পর সরকারি নির্দেশনায় বুধবার দেশজুড়ে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস চালু করা হলেও ব্যতিক্রম শুধু সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বড়খাল স্কুল অ্যান্ড কলেজে।

সরেজমিন গিয়ে দেখা যায়, ওই প্রতিষ্ঠানের একাদশের শ্রেণিকক্ষটি তালাবদ্ধ থাকায় বিফল মনোরথে বাড়ি ফিরছেন শিক্ষার্থীরা।


এ বিষয়ে প্রশ্ন করা হলে ক্ষুব্ধ শিক্ষার্থীরা জানায়, ‘কলেজে নতুন ভর্তি হয়ে আমরা ১ম দিনেই ক্লাসে বসতে পারেনি। বাকি দিনগুলো কেমন কাটবে তা নিয়ে আমরা বড়ই সংশয়ে আছি!’

সহকারি অধ্যাপক জহিরুল হাসান ভূইয়া জানান, ‘অধ্যক্ষ নজির আহমদ ২৩ ফেব্রুয়ারি থেকে কলেজে অনুপস্থিত। একাদশ শ্রেণির ক্লাস রুটিন বা কোনো নির্দেশনা না পাওয়াতে ওরিয়েন্টেশন ক্লাস নেওয়া সম্ভব হয়নি।’

অধ্যক্ষ নজির আহমদ জানান, ‘অসুস্থতার কারনে আমি প্রতিষ্ঠানে আসতে পারিনি। তবে একাধিক সহকারি অধ্যাপক থাকা সত্বেও একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস না নেওয়াটা দায়িত্ব পালনে অবহেলাই এর মূল কারণ।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজাদুর রহমান ভূইয়া জানান, ‘প্রতিষ্ঠান প্রধানের সাথে আলাপ করেই জানা যাবে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস চালু না করার মূল কারণ।’

 

সিলেটভিউ২৪ডটকম/টিআই/এসডি-১৮