শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতির উদ্দেশে একটি ভিডিও বার্তা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি।
এই ভিডিওতে জেলেনস্কি দাবি করেছেন, গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতির স্বীকার হয়েছে রাশিয়ার সেনারা।
তিনি দাবি করেছেন, রাশিয়ার ৩১টি ব্যাটালিয়ন ট্যাকটিক্যাল গ্রুপের অবস্থা বেশ খারাপ হয়ে গেছে। এই গ্রুপগুলোর এখন যুদ্ধ করার ক্ষমতা নেই।
কিন্তু জেলেনস্কি জানিয়েছেন ব্যাপক ক্ষতিক্ষতির স্বীকার হওয়ার পর রাশিয়া এখন নতুন সৈন্যদল পাঠাচ্ছে।
তাছাড়া ভিডিও বার্তায় জেলেনস্কি মেলিতোপোলের মেয়র ইভান ফেদোরোভের মুক্তি দাবি করেছেন।
শুক্রবার মেলিতোপোলের মেয়রকে গ্রেফতার করে নিয়ে যায় রাশিয়ার অস্ত্রধারী সেনারা।
পরবর্তীতে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয় ইভান ফেদোরোভ সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে তদন্ত করা হবে এবং বিচারের মুখোমুখি করা হবে।
জেলেনস্কি জানিয়েছেন, মেয়র ইভান ফেদোরোভের মুক্তির ব্যাপারে তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ও জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজের সঙ্গে কথা বলেছেন।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট এমন সময় রাশিয়ানদের ব্যাপক ক্ষয় ক্ষতির বিষয়ে জানালেন যখন বিভিন্ন দিক থেকে খবর আসছে রাজধানী কিয়েভ দখল করতে নতুন করে প্রস্তুত হচ্ছে রশ সেনারা। তারা কিয়েভকে নিজেদের কব্জায় নিয়ে যে কোনো সময় হামলে পড়বে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/জিএসি-১২
সূত্র : বিবিসি




