হবিগঞ্জের মাধবপুরে প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

১৭ই মার্চ (বৃহস্পতিবার) উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনে দিবসটি উপলক্ষে উপজেলা চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে সকাল ৯ টায় পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শুরু করে। সকাল ১০টায় র‌্যালি উপজেলা চত্বর থেকে বের করে পৌর এলাকা প্রদক্ষিণ শেষে হয়।


দিবসটি উপলক্ষে মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তী মেলা উদ্বোধন করেন ইউএনও শেখ মঈনুল ইসলাম মঈন এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মুজিব উদ্দিন তালুকদার ওয়াসিম ও অন্যান্য ব্যক্তিবর্গ।

জাতীয় শিশু দিবসের অনুষ্ঠান মালার ধারাবাহিকতায় সকাল সাড়ে ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মুজিব উদ্দিন তালুকদার ওয়াসিম, অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ ইসতিয়াক আল মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মিলন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান, পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি বেনু রায়, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায়, পৌর আওয়ামী লীগের সভাপতি শাহ সেলিম, উপজেলা যুবলীগের সভাপতি ফারুক পাঠান, পৌর যুবলীগের আহ্বায়ক একরামুল আলম লেবু, উপজেলা ছাত্রলীগের সভাপতি আনু মুহাম্মদ সুমন, মাধবপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাব্বির হাসান, সাংবাদিক আইয়ুব খান, মিজানুর রহমান সহ প্রমুখ।

পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে শিশু কিশোরদের নিয়ে কেক কাটা হয় এছাড়াও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


সিলেটভিউ২৪ডটকম/এসসি/এসডি-০৩