সিলেটের জৈন্তাপুর উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান'র জন্মবার্ষিকী ও জাতীয়র শিশু দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার জৈন্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান'র প্রতিকৃত্তিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।
পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) রিপমনী দেবী, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি কামাল আহমদ, জৈন্তাপুর মডেল থানা, জৈন্তাপুর প্রেসক্লাব, জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ৷
পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণ হতে বিশাল র্্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা প্রাঙ্গনে এসে মিলিত হয়।
সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা যাদবময় বিশ্বাস, আব্দুর রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, নিজপাট ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইয়াহিয়া, আ.লীগ নেতা সহকারি অধ্যাপক শাহেদ আহমদ, হানিফ মোহাম্মদ, সিরাজুল ইসলাম, জাকারিয়া মাহমুদ, মো. জাকারিয়া, উপজেলা যুবলীগের আহবায়ক মো. আনোয়ার হোসেন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ফারুক আহমদ, নিজপাট ইউপি আ.লীগের সভাপতি আতাউর রহমান বাবুল, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম, জৈন্তাপুর অন লাইন প্রেসক্লাবের সভাপতি এম.এম রুহেল, সাধারণ সম্পাদক আবুল হোসেন মো. হানিফ, সেলিম আহমদ, নাজমুল ইসলাম, রেজওয়ান করিম সাব্বির, শহজাহান কবির খান সহ উপজেলা আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্ধরা উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/এমএইচ/এসডি-০৪




