নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর চর সৈয়দপুর এলাকায় জাহাজের ধাক্কায় লঞ্চডুবির ঘটনায় শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে মৃতদের নাম-পরিচয় জানা যায়নি।

রবিবার (২০ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. তানজীর বিষয়টি নিশ্চিত করেন।


তিনি বলেন, বেলা আড়াইটার দিকে বন্দর থানার আল আমিন নগর ও সৈয়দপুরের মাঝামাঝি কয়লাঘাট এলাকায় নির্মিতব্য নাসিম ওসমান ব্রিজের কাছে কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীবাহী একটি লঞ্চ ডুবে যায়। এরপর উদ্ধার অভিযানে এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মরদেহে মধ্যে এক শিশু, এক নারী ও দুজন পুরুষ রয়েছেন।

তবে প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানাতে পারেননি নারায়ণগঞ্জ নৌ পুলিশের এই কর্মকর্তা।


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১৯


সূত্র : জাগোনিউজ