বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জকিগঞ্জ উপজেলা শাখা কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
শনিবার সংগঠনের সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি গোপিকা শ্যাম পুরকাস্থ চয়ন ও সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ স্বাক্ষরিত কমিটিতে সঞ্জয় চন্দ্র নাথকে সভাপতি ও রাজস বিশ্বাসকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয়।
সম্মেলন পরবর্তী দুই বছর মেয়াদী এই কমিটির অনুমোদন দেন। এর আগে ৪ মার্চ জকিগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন অনুষ্ঠিত হয়।
কমিটিতে দায়িত্বপ্রাপ্ত অন্যরা হলেন- সহ সভাপতি হিরা লাল বিশ্বাস, সজল কুমার সিংহ, বাবুল চন্দ্র নাথ, অজয় লস্কর, সুজন দে, যুগ্ম সাধারণ সম্পাদক প্রণয়জিৎ দাস, সত্যজিৎ দত্ত পুরকায়স্থ অজয়, সাংগঠনিক সম্পাদক নিহার রঞ্জন রায়, সহ সাংগঠনিক সম্পাদক প্রশান্ত শর্মা খোকন, দপ্তর সম্পাদক বিপন পাল, কোষাধ্যক্ষ বিকাশ চন্দ, কার্যনির্বাহী সদস্য জ্যোতিশ চন্দ্র পাল।
আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা শাখার অনুমোদনের জন্য প্রেরণ করার নির্দেশ দেওয়া হয়।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১১




