স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে হবিগঞ্জের বানিয়াচংয়ে বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়াকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২২ মার্চ) বেলা ১১ টার দিকে বানিয়াচং আইডিয়েল কলেজ মিলনায়তনে কলেজের শিক্ষক-কর্মচারীদের আয়োজনে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়।


সপ্তম বারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান এবং বানিয়াচং আইডিয়েল কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়াকে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ স্বপন কুমার দাশ।

জীববিজ্ঞান বিভাগের প্রভাষক অরুপ কুমার দাশের উপস্থাপনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন- প্রভাষক পূর্ণিমা ভট্টাচার্য, মিতালী রাণী হুড়, রনজিৎ দাস, মাকসুদা ফয়জুন্নেছা, রুমানা আক্তার, আমিরুল ইসলাম, শিরিন আফরোজ, দ্বিজ কুমার দাস, সুজয় ভট্টাচার্য এবং মৌসুমী আখিঁ প্রমূখ।

শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য দেন এস এম অভি, বিশাল চন্দ্র দাস এবং নাছিরা আক্তার অনামিকা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইংরেজি বিভাগের প্রভাষক জসিম উদ্দিন।

সংবর্ধনা সভায় বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়া দেশ স্বাধীন করে বসে থাকেন নি। একাধারে সাতবার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়ে এলাকার উন্নয়নে অগ্রণী ভুমিকা পালন করে আসছেন। অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তা-ঘাট-হাটবাজারের ব্যাপক উন্নয়নসহ সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠায় তিনি সবসময় স্মরণীয় হয়ে থাকবেন।

প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়া বলেন, আপনাদের সম্মাননায় আজ আমি খুবই আনন্দিত। আমি আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছি। যতদিন বেঁচে আছি ততদিন যেন মানুষের সেবায় সবসময় নিজেকে নিয়োজিত রাখতে পারি। তাছাড়াও, সুশিক্ষিত এবং মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বোদ্ধ হয়ে দেশ ও জাতি গঠনে শিক্ষক-শিক্ষার্থীসহ সবাইকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী মো. রবিউল আলম এবং গীতা পাঠ করেন বিশাল চন্দ্র দাস।

 

সিলেটভিউ২৪ডটকম/জেইউ/এসডি-১২